রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেলকে ৫দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক শিক্ষার্থী আলী রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। এসময় তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, র্যাব গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে শনিবার গভীর রাতে। রাতে র্যাবের হেফাজতেই রাখা হয়। সেখান থেকে সকালে বোয়ালিয়া থানা পুলিশ গ্রহণ করে। এরপর ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। ওসি আরো জানান, তার বিরুদ্ধে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এছাড়া আরো দুটি মামলার আসামী সে। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাবের অভিযানে গ্রেফতার হয় শীর্ষ সন্ত্রাসী রুবেল। রাজশাহীতে ছাত্রআন্দোলন দমনে দুই হাতে জোড়া পি¯‘ল নিয়ে মুহুর্মুহু গুলি বর্ষণ করে। জহিরুল হক রুবেলের (৪১) বাড়ি নগরীর চণ্ডিপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত। রাজশাহী নগরীতে ছাত্রআন্দোলন দমনে শীর্ষ সন্ত্রাসী রুবেলকেই দায়িত্ব দিয়েছিলেন লিটন। ওই দিন রুবেলের নেত্বত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত একডজন নেতাকর্মী আগ্নেয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়ে। এঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়। এছাড়াও রুবেল আরো একটি হত্যা মামলার আসামী ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।
গত ৫ আগস্টের ভিডিও ফুটেজে দেখা যায়, রুবেল মাথায় হেলমেট পরে দুইটি পি¯‘ল দুই হাতে নিয়ে সমান তালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন। এসময় শুটার দলে আরো ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন পাভেল, মহানগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিন ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রোজেলসহ অনেকেই। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এই দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামী জহিরুল ইসলাম রুবেল। তবে হাসিনা পালানোর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাথে রুবেলও গা ঢাকা দিয়েছিলেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৯ ঘণ্টা আগে