ওই সভা চলাকালে শিক্ষার্থীদের একাংশ বগুড়া জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান। এ সময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা অনেক চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণ করতে পারেননি। সভা জুড়ে হই হট্টগোল শুরু হয়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন উপস্থিত শি
আগে যেখানে এই বন্দর দিয়ে প্রতিদিন সাত থেকে ৯ হাজার যাত্রী পারপার হতেন, এখন সেই সংখ্যা নেমে এসেছে দেড় থেকে দুই হাজারে।
নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, ভাইসহ আমরা ৯ জন তিনটি মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে আমাদের বাড়ি দুপচাঁচিয়ার পথে রওয়ানা দেই। বাঁশহাটি এলাকায় ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করে হোসাইনদের মোটরসাইকেল। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এছাড়া মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ীক নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১০ জনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান বলেছেন, এক সময় আমাদের সমস্যা ছিল অপুষ্টি। কিন্তু এখনকার সমস্যা হচ্ছে অতিপুষ্টি যা শরীরে খুব বড় ধরনের বিপদ ডেকে আনে। এর কারণে ধীরে ধীরে আমাদের শরীরের অরগানগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ফলে জটিল রোগ দেখা দিচ্ছে।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ৫২৩ জন নারী ও শিশু গৃহস্থালি সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে সহিংসতার শিকার হয়েছেন ২৯৯ জন, যা দেশে সংঘটিত মোট সহিংসতার প্রায় ৫৭ শতাংশ।
নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে: ইসি সানাউল্লাহ
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় একদল শ্রমিক কাঠ কাটতে যায়। এ সময় সেখানে একদল ‘সন্ত্রাসী’ সাতজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সঙ্গে কে বা কারা জড়িত, সে তথ্যও জানা যায়নি।
রাজশাহীর মোহনপুর উপজেলায় হিমাগারগুলোতে সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকেরা। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি (সংরক্ষিত মহিলা আসন) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছ
স্থানীয় একাধিক বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্বাসকষ্টজনিত কারণে আননানের বড় ভাই আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন। জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও নিজের ভাইকে শেষ দেখা দেখতে পেরেছেন যুবলীগ নেতা আননান। এতদিন পর নিজের বাবাকে দেখে আননানের ছেলে-মেয়েদের কান্নায় আবেগঘন পরি
এ ঘটনায় গফুর ভূঁইয়া গ্রুপের একাধিক নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিমকে মৃত ঘোষণা করেন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০) ও মেয়ে সুমি আক্তার (৩০)। নিহতরা দুইজন ভাই-বোন। আহতরা হলেন, নিহত সুমি আক্তারের দুই মাসের শিশু নুশরাত, সিয়াম খাঁ ও ঝুমুর বেগম।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মাঝেই তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন
বাংলাদেশের দক্ষিণের সেন্টমার্টিন দ্বীপে আজ ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আলফা। জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ইমদাদ ইসলাম।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগিও সংযোজন করা হবে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জন্য। এ ছাড়া ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।