বগুড়ায় শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির সভায় শিক্ষার্থীরা হট্টগোল করেন। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

বগুড়ায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি তুলেছেন স্থানীয় শিক্ষার্থীরা। জাতীয় নাগরিক কমিটির এক সভায় কেন্দ্রীয় প্রতিনিধি দল বগুড়া গেলে তাদের কাছে শিক্ষার্থীরা এ দাবি জানান। সেখানে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা স্থানীয় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে বগুড়ার এই আহ্বায়ক কমিটি স্থগিতের ঘোষণা এসেছে কেন্দ্র থেকে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পর্যটন মোটেলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে। সভায় গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঘোষণা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যের আহ্বায়ক কমিটির তীব্র বিরোধিতা করা হয়।

রোববার সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে মতবিনিময় সভা করে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় নেতা সাকিব মাহাদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দীন তানভীর সভায় উপস্থিত ছিলেন। ছিলেন সদ্যঘোষিত বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যরা।

ওই সভা চলাকালে শিক্ষার্থীদের একাংশ বগুড়া জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান। এ সময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা অনেক চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণ করতে পারেননি। সভা জুড়ে হই হট্টগোল শুরু হয়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা।

শিক্ষার্থী মেহেদী হাসান সাহেদ বলেন, পর্যটন মোটেলের সভায় বগুড়ার বিতর্কিত কমিটির সদস্যদের ডাকা হয়েছিল। তারই প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। পরে হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বগুড়া কমিটি সাত দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাকিব হাসানকে বাদ দিয়ে সংশোধিত কমিটি ঘোষণা করা হবে বলে স্থানীয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। তবে এ নিয়ে বগুড়া আহ্বায়ক কমিটির কেউ কথা বলতে রাজি হননি।

স্থানীয় শিক্ষার্থীদের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে চাঁদাবাজ, অছাত্র ও রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিতে জড়িত ব্যক্তিরা রয়েছে। এ কারণে তারা শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের আলটিমেটাম দেন।

সংবাদত সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলন করবেন। বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে কমিটির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সীমান্ত, সংগঠক তৌকি তাহমিন ও শাহ সুলতান পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে