কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. সেলিম ভূইয়া (৫৫) নামের এক নেতা মারা গেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বাঙ্গড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।
সেলিম হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের হেসাখাল গ্রামের আবদুল খালেকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, শনিবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়ার সমর্থকরা বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মিসভার আয়োজন করেন। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থকরা সভাস্থলের পাশ নিয়ে যাওয়ার পথে তাদের ওপর হামলা করেন আলম ভূইয়ার লোকজন।
তিনি আরো জানান, উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় গফুর ভূঁইয়া গ্রুপের একাধিক নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিমকে মৃত ঘোষণা করেন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের বিচার দাবি করে গফুর ভূঁইয়া বলেন, রায়কোট ইউনিয়নের বাসন্ডা গ্রামে আমাদের এক কর্মীর বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুরে দাওয়াত খেতে যাই। বিকেল ৩টার দিকে সেখান থেকে ফেরার পথে বাঙ্গড্ডা বাজার এলাকায় আমার নেতাকর্মীদের মোটরসাইকেলের গতিরোধ করে মোবাশ্বেরের লোকজন। এক পর্যায়ে তারা আমার ৫-৬ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেন।
আলম ভূইয়ার বলেন, ‘আমার নেতাকর্মীদের সঙ্গে আজ কারো হামলার ঘটনা ঘটেনি। আমি বিকেল সাড়ে ৪টায় কর্মিসভা স্থলে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে বক্তব্য দিয়ে সাড়ে ৫টায় স্থান ত্যাগ করি। এমন কোনো খবর পাইনি। আপনার মাধ্যমে এই মাত্র জানতে পারলাম।’

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে