রাজশাহী ব্যুরো

স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান বলেছেন, এক সময় আমাদের সমস্যা ছিল অপুষ্টি। কিন্তু এখনকার সমস্যা হচ্ছে অতিপুষ্টি যা শরীরে খুব বড় ধরনের বিপদ ডেকে আনে। এর কারণে ধীরে ধীরে আমাদের শরীরের অরগানগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ফলে জটিল রোগ দেখা দিচ্ছে।’
আজ রবিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিসেবে উপস্থিত ছিলেন ।
পারভেজ রায়হান বলেন, ‘প্রয়োজন কোনো আইন মানে না। আমরা সবাই বুঝি কোনটা ভালো আর কোনটা মন্দ। বেশি বেশি ফাষ্ট ফুড এবং ফ্রিজি ড্রিংকস খাওয়া ক্ষতিকর তারপরও আমরা কেন এগুলোর দিকে ঝুঁকে পড়ছি? চাহিদা আছে বলেই বাজারে যোগান বাড়ছে।’ তিনি সকলকে প্যাকেট খাবার পরিহার করে সচেতন হওয়ার আহ্বান জানান।
খাবার প্রস্তুতকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিরাপদ খাবার প্রস্তুত করতে হবে। আমরা এককভাবে কেউ এই সমস্যার সমাধান করতে পারব না। আমরা যদি সচেতন না হই তাহলে এ সমস্যার সমাধান কখনই সম্ভব হবে না।’ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রকিবুল হাসান ইবনে রহমান। সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, হোটেল-রেস্তোরা মালিক, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে