কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি (সংরক্ষিত মহিলা আসন) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। একইসঙ্গে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
জানা যায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন, তাকে আটক করে থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে