আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই করেছেন: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মাঝেই তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ সাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল। সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে।

শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।

জেলা জামায়েতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ ও সাবেক ছাত্রশিবির নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়েতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়েতের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়েতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে