নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আননান প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের লাশ দেখলেন।
প্যারোলে মুক্তির বিষয়টি আননানের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম হিমেল নিশ্চিত করেছেন।
নিজের বাড়িতে গিয়ে বড় ভাইকে শেষ দেখা দেখেছেন যুবলীগ নেতা আননান।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় নেত্রকোণা জেলা কারাগার থেকে পুলিশ আননানকে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মোয়াটি গ্রামে নিয়ে যায়।
স্থানীয় একাধিক বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্বাসকষ্টজনিত কারণে আননানের বড় ভাই আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন। জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও নিজের ভাইকে শেষ দেখা দেখতে পেরেছেন যুবলীগ নেতা আননান। এতদিন পর নিজের বাবাকে দেখে আননানের ছেলে-মেয়েদের কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
আননানের স্ত্রী জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত তার মুক্তির সময় থাকলেও সন্তানদের কান্নাকাটি দেখে নিজেকে সামলাতে না পেরে আগেই চলে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট নেত্রকোণার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সে মিছিলে গুলি বর্ষণ ও মারধরের অভিযোগে গত ১৯ আগস্ট নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা করেন। এরপর গত বছরের ২৫ অক্টোবর গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা আননান কে বারহাট্টা থানা পুলিশ গ্রেপ্তার করেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে