পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু , মেয়ে লাইফ সাপোর্টে

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী আব্দুল জব্বার (৫২) ও স্ত্রী রুমা খানম (৪০) নিহত হয়েছেন এবং তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মেয়ে জুঁইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহতরা একটি সিএনজিযোগে যাওয়ার সময় বাদশা মিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়। তাদের মেয়ে জুঁই গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আহত জুঁইয়ের অবস্থায় আশঙ্কাজনক।

তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছেন।

নিহতের মেয়ে জান্নাতুল বলেন, আমার বাবা একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, মা গৃহিণী। আমার বোন জুঁই আক্তার যাত্রাবাড়ী ইকরা হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সে বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৪ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৭ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে