টাঙ্গাইলে সড়কে ঝরল ২ প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর ও সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এবং পাথরাইল এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রাশেদ (৩৪) মারা যায়। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

এ ছাড়া সকাল ৯টার দিকে উপজেলার পাথরাইল এলাকায় রাস্তার পাশে নিজের সাইকেল দোকানে কাজ করছিলেন বেল্লাল হোসেন (৬০)। এ সময় ইটভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বেল্লালের মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন চালক ও হেলপারকে আটক করে। নিহত বেল্লাল দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের বাসিন্দা ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে