রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলা ও সংঘর্ষে ফেরদৌসি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সুনামগঞ্জের মধ্যনগরে ‘অপারেশন ডেভিল হান্টে’ এক যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষ অফিস ভাঙচুর করে। এ ঘটনায় শুক্রবার রাত থেকে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেসেজে বলা হয়েছে, “ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারী, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুনিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে
এ দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম থানা পরিদর্শনে যান রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি দায়িত্বে অবহেলার জন্য ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাইদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ওরশ আয়োজক কমিটি প্রশাসনের অনুমতি নেয়নি। স্থানীয় একদল লোক ওরশ বন্ধ করতে গেলে উল্টো আয়োজক কমিটি লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে আয়োজকদের ওপর হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। সংঘাত এড়াতে ঘটনাস্থলে
আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগরে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহীর র্যাব-৫ ও কিশোরগঞ্জের র্যাব-১৪ এর যৌথদল এ অভিযান চালায়।
ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১১ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ হয়েছিল। নিহত শওকত হোসেন ধোপাখালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনারাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৪টার পর এ ঘটনা ঘটে।
রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি থ
ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল জানিয়ে এর রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) কার্যালয়ে দেয়ালিকা উন্মোচন পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীরা ছাত্রদল, ছাত্রলীগ, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লালকার্ড দেখিয়েছেন।
রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিক বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এই দুর্
রাজশাহীতে অন্যের স্ত্রীর ঘরে রাত্রীযাপনকালে 'ধরা খাওয়া' সোহেল রানা নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।