বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে আরো দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে টাকাসহ তাদের আটক করা করে পুলিশ।
এ ঘটনায় ছুরিকাহত ওই ম্যানেজার যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নাম রোকনুজ্জামান। তিনি উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিড এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
আটকরা হলেন- জেলার ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), একই গ্রামের শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।
পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ম্যানেজার রোকনুজ্জামান বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করা টাকা নিয়ে বুধবার দুপুর ২টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন-সাতক্ষীরা সড়কে এলে ছিনতাইকারীরা তার পথরোধ করে রামদা ও চাকু দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে চার ছিনতাইকারীর মধ্যে হৃদয় ও ফয়সালকে আটক করতে পারলেও রাব্বেল ও তরিকুল টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে পুলিশ তাদের টাকাসহ আটক করে।
পুলিশ আরো জানায়, ছিনতাইকারীদের যাতে কেউ বাধা দিতে না আসে, সে জন্য তারা অভিনব কৌশল হিসেব বিএনপির লগো সম্বলিত জার্সি পরে আসেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গ অভিযানে নেমে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আর কোনো চক্র জড়িত কিনা, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে