রাজশাহীতে বৈষম্যবিরোধীদের কমিটিকে ‘ভুয়া’ দাবি করে সড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত মহানগর ও জেলা কমিটিকে 'ভুয়া' উল্লেখ করে তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুইপাশে যানজট দেখা দেয়। তবে জরুরি পরিবহনগুলোকে যেতে দেওয়া হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে কমিটি বাতিলের জন্য জন্য শনিবার পর্যন্ত সময় বেধে দেন। কমিটি বাতিল না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রোববার আবারও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা স্লোগান দেন। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হলে রাস্তার দুই লেনের দুই পাশে একটি গাড়ি চলাচলে জায়গা করে দেওয়া হয়।

এর আগে, গত ৩০ জানুয়ারি ঘোষিত কমিটিতে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগসহ সুবিধাবাদী আওয়ামী লীগের দালালদের কমিটিতে রাখা হয়েছে দাবি করে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল হাফিজ সরকার বলেন, বৈষম্যবিরোধীদের কমিটিতে এমন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যাদের এই আন্দোলনে সম্পৃক্ততাই ছিল না। এই সমন্বয়কদের পরিচয়েই গত ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে। সেই ভুয়া সমন্বয়কেরা এখন আবার বিভিন্ন পদের নেতা। এই আন্দোলনের সক্রিয় ব্যক্তিরা কেউই কমিটিতে নেই। তাই এই কমিটির শেষ দেখা পর্যন্ত আমরা রাস্তায় থাকব। যাঁরা টাকার বিনিময়ে কমিটি করেছেন, এই কমিটি অচিরেই বিলুপ্ত করতে হবে।’

শিক্ষার্থী আবদুর রহিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বাস দিয়েছে। এছাড়া জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। তাই তারা ৪০ মিনিট পর অবরোধ তুলে নিয়েছেন। দ্রুতই কমিটি বাতিল না হলে তারা আবার কর্মসূচি দেবেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে শিক্ষার্থী আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে