শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারা ডিওএইচএসের বাসায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাঁর নাম মো. আনোয়ার। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
রাজধানী ঢাকার বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্য রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
কক্সবাজারে পুলিশকে হেনস্তা করে আবদুল মান্নান নামে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজনদের বিরুদ্ধে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৬টায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, আওয়ামী লীগ আমার নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার প্রতি মিথ্যা সাক্ষী দিতে চাপ দিয়েছিল। কিন্তু আমি এসব পরোয়া করিনি। শুধু আল্লাহকে ঢেকেছি। সত্যের জয় হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি এলাকায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌসী নামে এক নারী নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। হত্যার ঘটনায় ১৩ জনকে ও হত্যা চেষ্টা মামলায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় দুইপক্ষের দুজন আহত হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন এবং রাজশাহী মেডিকেল কলেজের ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কোনো দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গত ১৭ বছরে ৬০ লাখ মামলার আসামি বিএনপি। বাঁচার জন্য পথে ঘাটে, ঝোঁপে ঝাড়ে ঘুমিয়েছে নেতাকর্মীরা। এই পঞ্চগড়ের ছেলেটায় ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে ‘ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত জনসভায় পৌরসভা সংলগ্ন মাঠে প্
কর্মশালায় বাগেরহাট জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কামরুজ্জামানকে সভাপতি ও ইয়ামিন আলীকে সদস্য সচিব করে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এর কমিটি গঠন করা হয়।
এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সুপার জানান, চলন্ত বাসে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশ। গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত মানিকগঞ্জের দৌলতপুর সদর উপজেলার লাউতারা গ্রামের মো. বদর উদ্দিন শেখের ছেলে মো. শহিদুল ইসলাম মুহিতকে (৩০) পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত পাঁচ দিনের রিমান্ডই মঞ্জুর করেন।
বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য রোল মডেল। পৃথিবীতে আর কোথাও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, চাকমা, মারমা ও সাওতাল এক সাথে এমন সুন্দর ভাবে মিলে মিশে বসবাস করে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৭ নম্বর কৈলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নেত্রকোণা শহরের কাটলি এলাকার বাসা থেকে তাঁকে আটক করে। পরে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার (এএসআই) আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।