প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহী মহানগরে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহীর র্যাব-৫ ও কিশোরগঞ্জের র্যাব-১৪ এর যৌথদল এ অভিযান চালায়।
আটক আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে প্রথম স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নগরের ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।
র্যাব জানায়, দুইবছর আগে হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেন রয়েল। সংসারে সতীন থাকায় বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তারা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে থানায় মামলা হলে র্যাব ছায়াতদন্ত করছিল।
র্যাব আরও জানায়, হত্যাকান্ডের পর থেকেই তদন্তে সন্ধিগ্ধ আসামি রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা নিজেদেরকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাদের রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের আদালতে তুলবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে