রাজশাহী ব্যুরো

রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিক বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক সুইট নগরীর চন্দ্রিমা থানার বার রাস্তার মোড়ের বাচ্চুর মোড় এলাকার মতি ডাইভারের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোর জেলার লালপুরের গ্রীন ভ্যালি পার্কে পিকনিকে যাচ্ছিল। পথে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকের ভেতরে থাকা চালক সুইট গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে বাসটি ক্ষতি হওয়ায় শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনাকবলিত বাসের কয়েকজন শিক্ষার্থী যাত্রী জানায়, ট্রাকটি হঠাৎ বাসের পেছনে ধাক্কা দিলে ব্যাপক ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে বাস থামলে তারা দ্রুত নেমে পড়ে।
বাসটির চালক জানান, ট্রাকটি ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ভেতরে ট্রাকের চালক আটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, নগরের শিরোইল এলাকার একটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস পিকনিকে যাওয়ার পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় একটি বাসকে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটলে ট্রাকের ভেতরে চালক আটকে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীরা সুরক্ষিত থাকায় অন্য বাসে উঠে তারা পিকনিকে চলে যান।
তিনি আরও বলেন, বাস মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাক মালিকের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। থানায় কোনো অভিযোগ করেননি।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে