স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে উত্তাল ঢাবি

ঢাবি প্রতিনিধি

রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্য রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করেন তাঁরা। দেশের সন্ত্রাস, ছিনতাই, ধর্ষণসহ অন্যান্য অপরাধের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা হল থেকে হল হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন।

এদিকে গভীর রাতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য লুটের অর্থ ব্যবহার করছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে দাবি উঠেছে, যদি আমি তা পূরণ করতে পারি, তাহলে পদত্যাগের প্রশ্নই আসবে না।” তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে সব বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে