১৭ বছরে ৬০ লাখ মামলার আসামি বিএনপি : শামসুজ্জামান দুদু

পঞ্চগড় প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গত ১৭ বছরে ৬০ লাখ মামলার আসামি বিএনপি। বাঁচার জন্য পথে ঘাটে, ঝোঁপে ঝাড়ে ঘুমিয়েছে নেতাকর্মীরা। এই পঞ্চগড়ের ছেলেটায় ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে ‘ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত জনসভায় পৌরসভা সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই। ড. ইউনুসকে বলব, ভাই আপনি ভালো লোক, এদের পাল্লায় পড়িয়েন না, রাস্তায় নামায়েন না। ফুলের মালা দিয়ে বরণ করেছি, আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। এখানে কে কী বলল, বলবে, আসবে যাবে; মাথায় রাখার দরকার নাই। আজ থেকে এই কথা মনে রাখতে হবে আমরা এক সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করি না।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘জিয়াউর রহমান এমনিতে রাষ্ট্রপতি হয় নাই। বেগম জিয়া এমনি এমনি প্রধানমন্ত্রী হয় নাই। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যে আন্দোলন, সংগ্রাম, চেষ্টা, তিনি প্রধানমন্ত্রী হবেন। এই বছরের মধ্যে যেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবির এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ। বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,অ্যাডভোকেট আদম সুফি, এম এ মজিদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সফিউজ্জামান রুবেল ও আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় জেলা বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৯ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে