প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৭ নম্বর কৈলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নেত্রকোণা শহরের কাটলি এলাকার বাসা থেকে তাঁকে আটক করে। পরে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়।
জয়নাল আবেদিনের পরিবারের অভিযোগ, শুক্রবার রাত পৌনে আটটার দিকে পুলিশ বাসায় এসে জয়নালের ছেলে নেত্রকোণা পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশিদ ওরফে টিপুকে না পেয়ে জয়নাল আবেদিনকে আটক করে নিয়ে যায়।
এলাকার একাধিক বাসিন্দা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সদস্য জয়নাল আবেদিন গত ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হয়ে জয়ী হন। এলাকায় তিনি জনপ্রিয় ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হলেও তিনি পরিষদে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, ছেলেকে না পেয়ে বাবাকে আটক বিষয়টি এমন নয়। জয়নাল আবেদিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে। তাঁর নামে মামলার প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে