গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, শনিবার পৌনে সাতটার দিকে এই গোলাগুলির খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কমিশনার নাজমুল বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতের ঘটনায় পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। তবে হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
সাবেক মন্ত্রীর বাড়িতে সংগঠনের নেতাকর্মীদের হামলা ও মারধরের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সংগঠক সারজিস আলম।
গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ সময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার নেতাকর্মীরা বলছেন, ছাত্র-জনতার নামে ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর চালানো হচ্ছে বলে তারা খবর পান। খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে যান সেখানে। তারা লুটপাট-ভাঙচুর ঠেকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে মারধর করেন।
গ্রেপ্তার মো. কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। ধামরাই উপজেলা যুবলীগের কমিটির কার্যকরী সদস্য তিনি।
পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট-বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহে ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কালীগঞ্জ উপজেলার শমসের নগর এলাকায় উত্তাল ছাত্র জনতার রোষানলে পড়ে বঙ্গবন্ধু টাওয়ারটি। শত শত মানুষের ক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ দিন সন্ধ্যার পরপরই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে যান বায়তুল আমানের সামনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার সমন্বয়ক আসিফ ইকবাল বলেন, খুনি হাসিনার বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছি।
সভায় প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হলেও আয়োজক কমিটি ও ইসলামী আন্দোলনের নেতারা যার যার অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বুড়িরহাট স্কুল মাঠসহ আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায়।
পরে দুপুর ২টার দিকে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানের তালে তালে নেচে-গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভেঙে পড়া সেই ম্যুরালের ওপর নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন একদল শিক্ষার্থী।
বুধবার সকালে জমিতে শরিফ ও জুয়েলের মধ্যে কেনাবেচা হয় বাঁধাকপি। এরপর তারা বাঁধাকপির জমিতে তিনজনের পালের ৭০ থেকে ৭৫টি গরু নামিয়ে দেন। গরুগুলো বিকেল পর্যন্ত বাঁধাকপি জমিতে খেয়েছে। বিকেলে গরুগুলো বাড়িতে নিয়ে আসার সময় হঠাৎ দুটি গরু অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরই গরু দুটি মারাও যায়। বাড়িতে নিয়ে আ