খুলনা ব্যুরো

খুলনার ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। তিনি বলেন, কয়রা থেকে মাহিন্দ্রযোগে সাতজন ব্যক্তি খুলনার দিকে যাচ্ছিলেন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি তেলবাহী ট্যাংকলরির সাথে মাহিন্দ্রার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের সহায়তায় বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান।
তিনি জানান, বাকি চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে