সেখানে ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছেন। আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি, তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, যেখানে আওয়ামী লীগের রাজনীতি পাশাপাশি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে।’
পাশপাশি বাড়ি চার কৃষকের। তাদের প্রত্যেকের গোয়ালঘরে রয়েছে গরু। কারও গোয়ালে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা ষাঁড় গরু, আবার কারো গোয়ালে দুধেল গাভী, বকনা গরু ও বাছুর। গতকাল রোববার রাতের কোনো এক সময় ওই চার কৃষকের গোয়াল হাতিয়ে ১১টি গরু চুরি করে নিয়ে গেছে একদল চোর।
আসামিরা তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। নির্বাচনে পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা মার্কায় সীল মেরে বাক্স ভর্তি করে। এভাবে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে এমপি পদে নি
২৮টি স্কিম সম্পূর্ণ বাতিল ও চলমান ৫৪৭টি স্কিমের কাজ দ্রুত শেষ করার জন্য ৪০টিরও বেশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিয়ে চূড়ান্ত পত্র দিয়েছেন। এতে জেলার বিভিন্ন উপজেলায় চলমান স্কিমের কাজে গতি বেড়েছে। গত ৯ মাস ধরে চলমান ৫৪৭টি উন্নয়ন স্কিমের কাজের অগ্রগতির গড় হার ৮১ শতাংশে উন্নীত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের (ডিএসসিসি) মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও আশেপাশের সড়কে আজ ব্লকেড কর্মসূচি পালন করবেন তার সমর্থকরা।
সেতুটির অবস্থান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের বলদা বিলের পাড়ের দাতারাটিয়া গ্রামে। সম্প্রতি বলদা বিলের মাঝখানে পুকুর খননের অভিযোগ সরেজমিনে খোঁজ নিতে গেলে দেখা মেলে নিঃসঙ্গ সেতুটির। ২০০১ সালে নির্মিত এই সেতু সম্পর্কে কোনো তথ্য এলজিইডির স্থানীয় কার্যালয়ে পাওয়া যায়নি।
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের এ সিদ্ধান্তের খবরে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এর ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে বেনাপোল বন্দর নিয়ে পণ্য রপ্তানিকারকরা বলেছেন, তাদের জন্য এসব পণ্য পাঠানো এখন অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেল, যা বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়াও স্বাভাবিক সময়ের মতোই চলেছে। তবে শুল্কায়ন ও পণ্য খালাসে আগের চেয়ে বেশি লাগার অভিযোগ করেছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট খুলনায় ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ কার্যালয়ের ছাত্রদের প্রতিহত করার জন্য অবস্থানকালে শিক্ষার্থীদের ধাওয়ায় পালাতে গিয়ে আহত হন মিনারুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না
যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা দেশের বড় আমের বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ হাজার মণ আম বিক্রি হয়। আর এতে টাকার পরিমাণ দাঁড়ায় ৫ থেকে ৬ কোটি টাকা। এ থেকে একদিকে সরকারের রাজস্বও আয় হয় যেমন তেমনি দেশের প্রত্যন্ত অঞ্চলে মৌসুমি ফল আমের চাহিদাও পূরণ হয়।। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আমের কেনা বেচ
সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন মাছুম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল ফুটবল
পরে স্বাধীনের ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীন ইলেকট্রনিক্সে ঢুকে দোকানের ভেতরের বিদ্যুৎ সঞ্চালনের একটি তার ছিড়ে লোহার পাতের তৈরি শাটারের মধ্যে লেগে থাকতে দেখা যায়। ওই তার থেকেই বিদ্যুতায়িত হয়েছিল শাটারটি।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় এ দুই বিভাগের সব জেলা ও উপজেলায় যথাযথ প্রস্তুতিসহ সব জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সচেতন থাকতে অনুরোধ করা হয়েছে।