গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন—কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮), একরামুল হকের ছেলে মোশারফ হোসেন এবং মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।

স্বজনরা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই পরিবারের তিনজনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।’

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে আমরা হাসপাতাল গিয়ে নিহত তিনজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে