ডেস্ক, রাজনীতি ডটকম

আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিলেও বাকি তিন আসামিকে খালাস দেওয়ায় সন্তুষ্ট হতে পারেননি শিশুটির মা। এ ছাড়া আদালত প্রাঙ্গণে অপেক্ষমাণ এলাকাবাসীও এ রায়ে ক্ষোভ জানিয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রধান আসামি হিটু শেখকে বিচারক দিয়েছেন মৃত্যুদণ্ড সাজা। খালাস পেয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখ।
বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজী জানান, হিটু শেখকে আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তবে আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এতে তিনি (আছিয়ার মা) সন্তুষ্ট নন। রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হতে পারে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। পরে তাদের উপস্থিতিতে বিচার রায় পড়তে শুরু করেন। এ সময় বিপুল পরিমাণ এলাকাবাসী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ মে সকাল ১১টার দিকে আলোচিত এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সে দিন আদালত এ মামলার রায় ঘোষণার জন্য আজ শনিবার (১৭ মে) দিন নির্ধারণ করেছিলেন।
তার আগে গত ১২ মে সকাল ১০টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। একদিনে কার্যক্রম শেষ না হওয়ায় পরদিন যুক্তিতর্ক শেষ করা হয়।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে