শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের (৫১) আকস্মিক মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণের আগে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের তফসিল বাতিল বা ভোটগ্রহণ স্থগিত করার বিধান রয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় এই আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement