মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

নোয়াখালী প্রতিনিধি
মোটরসাইকেল দুর্ঘটনা। প্রতীকী ছবি
মোটরসাইকেল দুর্ঘটনা। প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে এক কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। তিন বন্ধু ওই মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন বাজার ভূঁইয়ারহাট সড়কের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন— মো. আবদুল করিম (১৭), মো. শাহাদাত হোসেন (১৯) ও মো. শামিম (২২)।

পুলিশ জানিয়েছে, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী করিম সুবর্ণচর উপজেলার হাজী গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ছিলেন। আদর্শগ্রাম (বেড়িবাঁধ) এলাকার মো. আবু তাহেরের ছেলে। আর শামিম একই উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ২৪ দাগ এলাকার রকিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিম, শাহাদাত ও শামিম মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নতুন ব্রিজ থেকে নামার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বালিতে চাকা পিছলে গিয়ে সড়কের পাশের বৈদুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থল পাঠিয়েছি। নিহতদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad