নেত্রকোনায় মিছিলের প্রস্তুতিকালে কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিব গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
সৈয়দ আল রাকিব। ছবি: সংগৃহীত
সৈয়দ আল রাকিব। ছবি: সংগৃহীত

মানববন্ধন ও মিছিলের প্রস্তুতির সময় নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় সাব্বির নামে আরও এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

তিনি জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সৈয়দ আল রাকিবকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। পরে সাব্বির নামে আরও এক ছাত্রলীগ কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ অথবা আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক আইডিতে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবসহ কয়েকজন নেতাকর্মী বিভিন্ন দাবিতে মানববন্ধন ও মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement