চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুতায়িত লোহার রডে স্পৃষ্ট হলে মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মেয়েও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর এলাকায়।

নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে মিলি তার নিজের দোকানের গেট খুলছিলেন। এ সময় নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে লিমু খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad