জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, চলছে উদ্ধারের চেষ্টা

জামালপুর প্রতিনিধি
বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পথচারীরা। ছবি: সংগৃহীত
বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পথচারীরা। ছবি: সংগৃহীত

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু দেখা গেছে। শনিবার সন্ধ্যায় বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পথচারীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি ঘিরে রেখে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটি দেখতে পান। এর দুই পাশে তার সংযুক্ত থাকায় তারা সেটিকে বোমা বলে ধারণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে ফেলেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি নাজমুস সাকিব বলেন, “বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষজ্ঞ চেয়ে আবেদন করা হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad