আ.লীগকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে বিরাজনীতিকরণ চায়: রাশেদ খাঁন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আ.লীগকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে বিরাজনীতিকরণ চায়: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে জামায়াতে ইসলামী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এমকে মাধ্যমিক বিদ্যালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াত রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করছে। এই সুযোগে আওয়ামী লীগও মিছিল করছে বলে মন্তব্য করেন তিনি। গণঅধিকার পরিষদের সাবেক এই নেতা বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনার ফাঁদে আপনারা পা দিয়েন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক নেই।’

এ সময়ের মতবিনিময় সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, এমকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন এবং স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
আ.লীগকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে বিরাজনীতিকরণ চায়: রাশেদ খাঁন