খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণ, ছাত্রদল নেতার নামে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খিলক্ষেত থানা। ছবি: সংগৃহীত
খিলক্ষেত থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির বাবা শুক্রবার খিলক্ষেত থানায় মামলাটি করেন।

অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) খিলক্ষেত থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি শিশুটির পরিবারের বাসার পাশের একটি বাড়িতে থাকেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর শিশুটির বাবা-মা বাসায় ছিলেন না। এ সময় বাপ্পী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার বাবা-মা। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এক উপপরিদর্শক (এসআই) শনিবার সন্ধ্যায় জানান, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, “তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad