দুর্গাপূজায় বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২১: ৩৯
বৃহস্পতিবার ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শারদীয় দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে কঠোরভাবে জবাব দিতে হবে বলেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দখল করে বসেছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাশেদ বলেন, বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা ও তাদের জমিজমা দখল করেছে আওয়ামী লীগ। মন্দিরে হামলার মতো ঘটনা আওয়ামী লীগের আমলেই বেশি হয়েছে। অথচ তারা এখন আবার ভারতে বসে দেশের নির্বাচিত বিএনপির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement