ফেসবুকে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট, যুবদল নেতাকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি
এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। ছবি: সংগৃহীত
এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। ছবি: সংগৃহীত

ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন রুবেল চৌধুরী। এ কারণে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জাহিদ হোসেন মালা বলেন, ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেস্কা

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad