ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রাম ব্যুরো
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় 'কিং অব কুমিরা' কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নেত্রকোণাগামী 'শাপলা পরিবহন'-এর একটি বাস বিকল হয়ে পড়লে সড়কের পাশে দাঁড় করিয়ে সেটির মেরামতের কাজ চলছিল। এ সময় বাসের যাত্রীরা নেমে সড়কের পাশে গাছের ডালে বসে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগামী লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad