গাজীপুরে ছাত্রীকে ‘অপহরণ’, মাদরাসা পরিচালকসহ ৫ জনের নামে মামলা

গাজীপুর প্রতিনিধি
জয়দেবপুরে থানা। ছবি: সংগৃহীত
জয়দেবপুরে থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে এক মাদরাসাছাত্রীকে অপহরণের অভিযোগে পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

রোববার (২৫ অক্টোবর) রাতে করা এ মামলায় আরিফুলের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেটসংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমি) মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক।

অন্য আসামিরা হলেন— তার (আরিফ) ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) ও দেলোয়ার হোসেন (৪৫)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামে। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, ওই ছাত্রী মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, শিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে জোর করে অপহরণের হুমকি দেন তিনি।

বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা আরিফুলকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাত্রী ও তার পরিবারকে ভয়ভীতি দেখাতে থাকেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সকালে ওই ছাত্রী মাদরাসায় গেলে অন্য আসামিদের সহায়তায় আরিফুল তাকে জোর করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় মামলা করেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, মাদরাসাছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad