মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারত। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) পুশইনের চেষ্টা প্রতিহত করেছে। পাশাপাশি সীমান্তে নজরদারিও বাড়িয়েছে।

গত শুক্রবার থেকে আজ সোমবার (২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) পর্যন্ত তিন দিনে জুড়ী ও বড়লেখার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গত তিন দিনে প্রায় ৩০ জনকে পুশইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর আরও জানান, ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad