গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
-d0b2d1-480x270.webp)
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির গুদামে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার কারখানার ওই গুদামে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। গুদামটিতে কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ঘন কালো ধোঁয়ায় কারখানা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।











-1c8763-256x144.webp)


