নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। ট্রেনটি মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রেনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad