দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পাঁচ থেকে সাতজন তাৎক্ষণিক নদীর পাড়ে উঠতে সক্ষম হন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।


















