পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, ‘অস্ত্র ব্যবসায়ী’ দাবি পুলিশের

পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে চারটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২৬)।
-bdb2f5.jpg)
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জলিল মণ্ডল ও বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।











-349d1f-256x144.webp)


-034717-256x144.webp)