চাঁদাবাজির অভিযোগ, আদাবর থানা ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মো. নয়ন হোসেন। ছবি: সংগৃহীত
মো. নয়ন হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নয়নের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “শুনেছি তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি।”

নয়নের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানাতে পারেননি ওসি।

পুলিশের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।

এ ছাড়া তার বিরুদ্ধে ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগও রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad