উত্তরার আগুনে মৃত্যু বেড়ে ৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩: ৩৬
শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ভবনটিতে আগুন লাগে। ছবি: ভিডিও থেকে
শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ভবনটিতে আগুন লাগে। ছবি: ভিডিও থেকে

রাজধানীর উত্তরা ১১ নম্বরে সেক্টরের আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। তাদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের এক সন্তান এবং এক বাবা-ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে তাদের প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রয়েছে। দুজনের মরদেহ রয়েছে উত্তরা স্পেশালাইজড হাসপাতালে।

আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ছবি: ভিডিও থেকে
আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ছবি: ভিডিও থেকে

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান এবং হারেস ও তার ছেলে রাহাব।

ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement