ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ছবি: সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম জানান, আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এসআই মোরশেদ আলম বলেন, “আমরা তাকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।”

ডিএমপির প্রসিকিউশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, “সিএমএম আদালতের উপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, “স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।”

এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad