রাজধানীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৪৯ জনসহ গ্রেপ্তার ৪৯৭

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীসহ ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডিএমপির রমনা বিভাগের ৩০ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ১০০, মিরপুরে ১১৭, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগের ৪২ জন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, এক লিটার কাঁচা পেট্রল, চারটি রামদা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে ৫২২টি ইয়াবা ও বিদেশি মদের আটটি বোতলও জব্দ করেছে পুলিশ।














