পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-আগুন, স্বর্ণালংকার লুট

রাজশাহী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের এই নেতা একাধিক নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বাড়িতে হামলার ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগমের ভাষ্য, ঘটনার সময় তিনি ও তার দুই ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে অনেক লোক এসে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের তিনজনকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

রুনা বেগম বলেন, ‘এ সময় আমরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।’ প্রতিবেশী নাসিমা বেগম জানান, রাত ৩টার পর ওই বাড়ি থেকে শোরগোল শুনে তারা সেখানে যান। লোকজন জড়ো হওয়ার মধ্যেই কয়েকজন বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। পরে প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হলেও ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।

এদিকে বুধবার সকালে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad