কারাগারে অসুস্থ সাবেক ইউপি চেয়ার‌ম্যানের হাসপাতালে মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
কারাগারে অসুস্থ সাবেক ইউপি চেয়ার‌ম্যানের হাসপাতালে মৃত্যু

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান।

কারাগার ও পরিবার সূত্র জানায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। দ্রুত তাকে কারাগার থেকে মাত্র ১০ মিনিটের মধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে তাৎক্ষণিকভাবে ইসিজি করানো হলে তখনো তিনি জীবিত ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৮ মিনিটে মারা যান।

দুপুরে জাফর হাওলাদারের ভাগ্নি রুমা বলেন, মামা সুস্থই ছিলেন। তিনি অসুস্থ হয়েছেন—এ কথাও আমরা জানতাম না। তার মৃত্যুর খবর পাওয়ার পরই সব জানতে পারছি।

জেল সুপার আতিকুর রহমান বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনি মারা যান। মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement