সাবেক মন্ত্রী শ ম রেজাউলের ২ গ্রামের বাড়ি ভাঙচুর, এক বাড়িতে অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায়। ইনসেটে শ ম রেজাউল করিম। ছবি: সংগৃহীত
পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায়। ইনসেটে শ ম রেজাউল করিম। ছবি: সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের দুই বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে এক বাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে। পুলিশ বলছে, ‘বিক্ষুব্ধ জনতা’ সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এর আগে সাড়ে ৬টার দিকে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার আরেক গ্রামের বাড়ি হামলা চালানো হয়।

স্থানীয়রা বলছেন, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য, নাশকতা, অগ্নিসংযোগ ও বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে পিরোজপুরে এসব হামলার ঘটনা ঘটে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে, আগুন নিভে গেছে। সেখানে ভাঙচুরের চিহ্নও দেখা গেছে।

এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দেন। বুধবার আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জ সদরের এমপি কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে। এ ছাড়া দুই দিনেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে মঙ্গলবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad