এক রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে জেলে রাকীব প্যাদা (৩৫) ও তাঁর স্ত্রী সোহাগী বেগমের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা রয়েছে ‘আমরা চলে গেলাম। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ছেলের দিকে সবাই খেয়াল রাখবেন।’
স্থানীয়রা জানান, আগুনমুখা নদীর তীরের ছোট ঘরটিতে রাকীব পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি একজন জেলে। সোমবার শ্বশুরবাড়ি ১২নং গাববুনিয়া গ্রাম থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। রাত গভীর হওয়ার কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা।
মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রাকীব প্যাদার পিতা জাকির প্যাদা জানান, বিয়ের পর থেকে রাকীব আলাদা থাকতেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তিনি বলতে পারছেন না।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।















-547330-256x144.webp)

-962f2e-256x144.webp)