ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভা শেষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ এন এম মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন।
এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল লেনদেন এখন শুধু সময়ের দাবি নয়, আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন বলেন, কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড থাকায় আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে।
ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।













-4572aa-256x144.webp)
-0aa2e0-256x144.webp)



-795cac-256x144.webp)
