বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের সিআইবি-সংক্রান্ত চুক্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

ঋণগ্রহীতাদের ঋণ-সংক্রান্ত তথ্য যাচাই, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো)-সংক্রান্ত চুক্তি করেছে কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবির পরিচালক মো. শফিকুল ইসলাম এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান-১) আশীষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক (পরিসংখ্যান-২) শবনম শিরিন, নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ ও পরিচালক মুহম্মদ মাহফুজুর রহমান খান।

অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও মুহাম্মদ মাসুদুর রহমানসহ বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় কর্মসংস্থান ব্যাংক ঋণ আবেদনকারীদের বিদ্যমান ঋণ, ঋণ পরিশোধের ইতিহাসসহ ঋণসংক্রান্ত বিভিন্ন তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি থেকে যাচাই করতে পারবে। এতে ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর সামগ্রিক ঋণ পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ হবে।

একই ঋণগ্রহীতার একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ, বিদ্যমান দায় এবং ঋণ পরিশোধে অনিয়মের তথ্য যাচাইয়ের মাধ্যমে ঋণ প্রদানের ঝুঁকিও নিরূপণ করা যাবে।

ফলে ঋণ বিতরণে যাচাই-বাছাই জোরদার, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অনিচ্ছাকৃত ঋণঝুঁকি কমাতে এ চুক্তি সহায়ক হবে। এ ছাড়া ঋণ-সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে বলে জানিয়েছে কর্মসংস্থান ব্যাংক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad